আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার থেকে টেকনাফগামী এক চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ পাচারকারিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের টহলদল চান্দের গাড়িটি তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

আটক পাচারকারির নাম মীর মোশাররফ হোসেন জিসান (২৮)। তিনি চান্দের গাড়ির ড্রাইভার ও মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, রেজুখাল চেকপোস্টের টহলদল একটি চান্দের গাড়ি তল্লাশি করে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত চান্দের গাড়ি এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ