আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

হাটহাজারীতে নবম শ্রেণির ছাত্র তানভির হত্যায় দুই সহপাঠী গ্রেপ্তার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী মো. তানভির (১৪) হত্যার অভিযোগে তার দুই সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতেই অভিযান চালিয়ে আলীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সাইফউদ্দিনের ছেলে সামীর বিন সাইফ (১৬) ও কনস্টেবল বাড়ির কবির আহম্মেদের ছেলে রবিউল ইসলাম (১৬)। দুজনই আলীপুর রাহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

৩ ঘণ্টা ধরে চলছে স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষ, নেই পুলিশ
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনজুর কাদের ভুঁইয়া বলেন, তানভির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমরা দুই সহপাঠীকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সময় উপস্থিত ছিল বলে স্বীকার করেছে। নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আলীপুর ধোপার দীঘির পাড়ে পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে সহপাঠীদের মারধরে গুরুতর আহত হয় নবম শ্রেণির শিক্ষার্থী তানভির। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ