আজ : মঙ্গলবার ║ ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতকানিয়া প্রতিনিধি: চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট এ এন এম রোকনুজ্জামান মুন্নার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুস্ঠিত। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কামাল উদ্দিন। চরতী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আবু সালেহ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জনাব লিয়াকত আলী চৌধুরী, জনাব মোহাম্মদ ফিরোজ, জনাব জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া মমতাজ, পারভিন আক্তার, নার্গিস আক্তার, আসমাউল সালমা, অফিস সহায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ। এর আগে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ