আজ : ║ ║║

চবির সাবেক অধ্যাপক সিরাজউদ্দৌলা শাহীনের মৃত্যুতে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক এবং মার্কেটিং বিভাগের সাবেক সভাপতি বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর সিরাজউদ্দৌলা শাহীন আজ বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১ টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ মহান শিক্ষকের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ বরেণ্য শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ শিক্ষকের মৃত্যুশোক যাতে তার পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তারা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন।

শোক বার্তায় আরও বলেন, এ মেধাবী শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এ মহান শিক্ষকের মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

উল্লেখ্য, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর সিরাজউদ্দৌলা শাহীনের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অনেক শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ