আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

লামায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ

দেশচিন্তা ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. জাবেদ (১৮) নামের এক যুবককে গলায় জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মোঃ জাবেদ উপজেলার সরই ইউনিয়নের ৭ ওয়ার্ড জোড়মনি পাড়ার মো. কাইছারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে বিদ্যালয়ের যাওয়ার সময় অভিযুক্ত জাবেদ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে টেনে হিচড়ে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায়। ভিকটিম চিৎকার চেঁচামেচি করাতে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ