আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বিএনপির নেতৃত্বে জেগে উঠবে বাংলাদেশ: চসিক মেয়র ডা.শাহাদাত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার থেকে কখনো পিছিয়ে আসেনি। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় সরকারব্যবস্থায় প্রত্যাবর্তন-সবক্ষেত্রেই গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন থেকেছে। আগামী নির্বাচনেও জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসবে বিএনপি।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ষোলশহর ২ নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। উনিশ দফা কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করা বিএনপি মাত্র এক বছরের ব্যবধানে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়। এরপর চারবার রাষ্ট্রক্ষমতায় থেকেছে দলটি। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, অতীতে যেমন মানুষের কাছে সমাদৃত হয়েছে, ভবিষ্যতেও সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্র অগ্রাধিকার পায়। ১৯৮১ সালে সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দেন এবং তার নেতৃত্বে তিনবার সরকার গঠন করে বিএনপি।

ডা. শাহাদাত বলেন, ২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি। টানা দেড় দশক আওয়ামী লীগ দমন-পীড়ন চালিয়েছে, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে দুই বছর কারাগারে রেখেছে। তবুও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি গণতন্ত্রের প্রশ্নে মাথানত করেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। এখন পুরো দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে।

এসময় উপস্থিত ছিলেন সন্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা হাজী মো. আলী, ইয়াসিন চৌধুরী আসু, ডা. এস এম সারোয়ার আলম, হাজী নুরুল আকতার, আলহাজ্ব জাকির হোসেন, সালাউদ্দীন কায়সার লাভু, মোহাম্মদ ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, বিএনপি নেতা হাজী নবাব খান, এস এম মফিজ উল্লাহ, আবদুল্লাহ আল ছগির, আলাউদ্দীন আলী নুর, নুরুল ইসলাম খন্দকার, সাব্বির আহমেদ, এম এ হালিম বাবলু, সাদেকুর রহমান রিপন, হাসান উসমান চৌধুরী, আবু ফয়েজ, ফিরোজ খান, আলী আজগর, জাহেদুল হক জাকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান, সালাউদ্দীন কাদের আসাদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ