আজ : শুক্রবার ║ ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার যাত্রী নিহত ৫

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

নিহতরা হলেন দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পীযূষ মণ্ডল (২৮), আনুয়াখোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫), আনোয়ার খোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (২৪), দক্ষিণ নগর এলাকার মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) ধরজ খোলা এলাকার মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৮)।

ওসি মোজাম্মেল হক জানান, মালবাহী একটি কাভার্ডভ্যান কচুয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা গৌরিপুরের দিকে যাচ্ছিল। যানবাহন দুটি মহানন্দ বাজার এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন।

মুমূর্ষু অবস্থায় আরও একজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ