আজ : শুক্রবার ║ ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে আইএমও

ঢাকা ব্যূরো : প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)।
প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছাপত্রে আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ বলেন, আমি তার দায়িত্ব পালনের প্রতিটি সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, জাতিসংঘের সংস্থা হিসেবে আইএমও একটি নিরাপদ, সুরক্ষিত ও পরিবেশগতভাবে নিরাপদ শিপিং সেক্টর। সংস্থাটি আমাদের মহাসাগরগুলোকে রক্ষা করতে এবং বিশ্বব্যাপী নির্ভরযোগ্য ও দক্ষতার সঙ্গে একটি টেকসই সরবরাহ শৃঙ্খলকে পরিচালনা করতে সদস্য রাষ্ট্রগুলোকে ব্যাপকভাবে সহায়তায় নিয়োজিত রয়েছে।
বাংলাদেশ সব সময় আইএমওর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমি নিশ্চিত যে আপনার বিচক্ষণ নেতৃত্ব আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

আর্সেনিও ডোমিংগুয়েজ বাংলাদেশের সক্রিয় পদক্ষেপ, বিশেষ করে জাহাজের নিরাপত্তা ও পরিবেশবান্ধব রিসাইক্লিংয়ের জন্য হংকং আন্তর্জাতিক কনভেনশনে চুক্তিবদ্ধ রাষ্ট্র থেকে এর সাম্প্রতিক উদ্যোগ ও সামুদ্রিক সুরক্ষার কথা উল্লেখ করেন।
চিঠিতে পরিবেশগত তত্ত্বাবধানের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উদাহরণ তুলে ধরে তিনি আরও বলেন, এই প্রশংসনীয় পদক্ষেপ কেবল কনভেনশন কার্যকর করার ক্ষেত্রেই সহজতর করেনি, বরং আমাদের প্রযুক্তিগত সহযোগিতা কার্যক্রমের প্রভাবশালী ফলাফলের ওপরও জোর দিয়েছে।

 

মহাসচিব আরও বলেন, বাংলাদেশের পদক্ষেপগুলো অন্যান্য দেশের জন্য আরও টেকসই সামুদ্রিক ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে বৈশ্বিক প্রচেষ্টায় যোগ দিতে উৎসাহিত করতে একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে। আমরা আইএমওর প্রচেষ্টায় বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততা ও নেতৃত্বের অপেক্ষায় রয়েছি। সূত্র: বাসস।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ