আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

আজ নুরুল আবছার চৌধুরীর ২৭তম মৃত্যু বার্ষিকী

বিশিষ্ট রাজনীতিবিদ, সবাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীরর আজ মঙ্গলবার ২৭ জুলাই ২৭ তম মৃত্যু বার্ষিকী।
এই উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী আনোয়ারা থানার শিলাইগড়ায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পন, কোরআন খতম, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুম নুরুল আবছার চৌধুরী তদানীন্তন পাকিস্তান আমলে ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং ৬২’র কুখ্যাত শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন এবং ৬৪’র সার্বজনীন ভোটাধিকার আন্দোলনে অংশগ্রহন করেন। ৬৯’র গণঅভ্যুত্থান ও ৭১’র মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন।

তাছাড়া মরহুম নুরুল আবছার চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা, কসমোপলিটন সিটি বাস্তবায়ন পরিষদের সভাপতি, ইসলামাবাদ টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির পরিচালক, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, ডায়াবেটিক সমিতি, মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ