আজ : শুক্রবার ║ ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বান্দরবানে এক ব্যবসায়ীকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে এক ব্যবসায়ীকে অপহরন করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তার নাম নুরুল হক (৫০)। গত শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গা মুরা এলাকার নিজ খামার বাড়ী থেকে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ তাকে নিয়ে যায়। নুরুল হক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার বাসিন্দা, সে কুহালং ইউনিয়নের ভাঙ্গামুরায় জায়গা কিনে ৩ বছর ধরে হাস, মুরগী ও মাছের প্রজেক্ট করছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে অস্ত্রধারী ৫ জন সন্ত্রাসী ক্যামলং এলাকায় নুরুল হকের খামার বাড়ীতে এসে নুরুল হকসহ দুজন কর্মচারীকে নিয়ে যায়, পরে কিছুদুর যাওয়ার পর দুই কর্মচারীকে রেখে ব্যবসায়ী নুরুল হককে নিয়ে যায়।

এই বিষয়ে নুরুল হকের ছোট ভাই মহিউদ্দীন বলেন, গতকাল রাত সাড়ে ৮ টা ৯ টার দিকে ৫ জন সন্ত্রাসী দুজন কর্মচারীসহ আমার বড় ভাইকে বেধে নিয়ে যায় পরে কিছুদুর গিয়ে কর্মচারী দুজনকে বাঁধা অবস্থায় ফেলে আমার ভাইকে নিয়ে চলে যায়। এখনও পর্যন্ত তার কোন খবর পাইনি। কেন নিয়ে গেছে বা তারা কারা, সে বিষয়ে কিছু জানি না। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার কুহালং ইউনিয়নে একজনকে অপহরনের সংবাদ শুনেছি, অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ