আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে হামলায় নিহত ৩

দেশচিন্তা ডেস্ক
 

যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শহরের একটি নাইটক্লাবে হামলা চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঘটনার সময় ডিডি স্কাই নামে ওই নাইটক্লাবে কমপক্ষে ৩০ জন ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে সেখানে হামলা চালানো হয়।

হিউস্টন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনসনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নাইটক্লাবে গোলাগুলিতে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক। কমপক্ষে দুজন বন্দুকধারী হামলা চালিয়েছে। এ হামলায় দোষীদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে। হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

কেড ট্রামেল নামে এক লোকাল হিপহপ শিল্পী হামলার সময় ওই নাইটক্লাবে ছিলেন। কোনোরকম সেখান থেকে বরে হয়ে আসেন তিনি। পরে এবিসিকে জানান, এক বন্ধুসহ ক্লাব থেকে পালিয়ে আসার সময় ৭ থেকে ১০ বার গুলির শব্দ শুনেছেন তিনি।

ট্রামেল বলেন, গুলির শব্দ পেয়ে ক্লাবে আসা লোকজন নিজের প্রাণ রক্ষায় ছুটতে শুরু করেন। যত দ্রুত সম্ভব নাইটক্লাবের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ