আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোলকাতার “নবপ্রভাত” পত্রিকার জয়ন্তী বর্ষ উদযাপন

কোলকাতা প্রতিনিধি
কোলকাতার অন্যতম সাহিত্য রস পত্রিকা পরিবারের পক্ষ থেকে নবপ্রভাত গত ২রা অক্টোবর , ২০১৮, ১৫ই আশ্বিণ , ১৪২৫ তারিখে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়।এতে গৌরবময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: পবিত্র সরকার, কবি শ্যামলকান্তি দাশ কবি সুধীর দত্ত। অবশেষ দাশ, স্নিতি ঘোষ ও নিরাশাহরণ এর কথা-সমন্বয়ে অনুষ্ঠান লিপির মধ্যে ছিলো রজত জয়ন্তী স্মারক কবিতা সংকলন গ্রন্থ “কবিতা কোরাস” এর প্রকাশনা সাহিত্য সম্মাননা স্মারক প্রদান এতে যারা পেয়েছেন- উপন্যাসে “অজিতেশ নাগ” (হিম নির্বাসন), ছোট গল্পে “শ্রীপর্ণা বন্দোপধ্যায়” (আগাছা), অনুগল্পে “বিপ্লব গঙ্গোপধ্যায়”(…এবং অস্পৃশ্য হাত), কবিতায় “বনশ্রী রায় দাস” (অন্তরে স্পর্শধ্বনি), প্রবন্ধে “অরবিন্দ পুরকাইত” (গাঁ-ঘরের কথা)।

রজত জয়ন্তী শ্রদ্ধার্ঘ্য স্মারক প্রদান এতে যারা পেয়েছেন- গল্পকার “তরুণ মান্না” (নির্বাচিত অণুগল্প), কবি “সাগর মুখোপধ্যায়” (ওকে আমার কথা বোলো), প্রাবন্ধিক “জীবন কুমার সরকার” (মতুয়া: মননে ও সাহিত্যে), নাট্যকার “দেবশঙ্কর দাস” (তিনটি নাটক)। পত্রিকা সম্মাননা- বার্ণীক, শারদ ১৪২৪, অনুপম সাথী (২৫ বছরের নির্বাচিত সংকলন), লালমাটি (প্রতিশ্রুতি সম্পন্ন আত্মপ্রকাশ সংখ্যা। এছাড়াও রজত জয়ন্তী স্মারক লিটল ম্যাগাজিন সম্মাননা প্রদান, নবপ্রভাত “স্মরণিকা” ত্রুোড়পত্র ও মিত্রস্থানীয় “পাড়ি” পত্রিকার শারদ ১৪২৫ সংখ্যা প্রকাশ। সাংষ্কৃতি আয়োজন ছিলো- কবিতা পাঠ, আবৃত্তি, গান, বক্তৃতা ও আড্ডা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ