আজ : ║ ║║

‘‘রাষ্ট্রপতি নির্বাচনে জয় পরাজয় বিষয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে সামনে আনাই মুখ্য’’

দেশচিন্তা ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে জয় পরাজয় বিষয় নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে সামনে আনাই মুখ্য। বিনা প্রতিদ্বন্দ্বিতা হলে গণতান্ত্রিক চর্চা থাকে না। আমরা গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে চাই।

সোমবার (১০ আগস্ট) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তার দফতর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, বিএনপি রাষ্ট্র ও জনগণের সঙ্গে যে দ্বিচারিতা করেছে, সেটা আমরা সামনে আনতে চাই। গণভোট বাস্তবায়ন হলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন ঘটতো।

হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধানের চলমান নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বাধীনভাবে ভোট দিতে পারতো। অলি আহমদ এমন একজন মানুষ যাকে নিয়ে কোনো বিতর্ক নেই।

এর আগে গতকাল রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আজ ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল ইসিতে এসে মনোনয়নপত্র সংগ্রহ করল।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনি কর্তার কাছে মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০ টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয় ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ অগাস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ