আজ : ║ ║║

মনকিচর বড় মাদ্রাসায় এনামুল হকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ-চারা বিতরণ

দেশচিন্তা ডেস্ক: মনকিচর বড় মাদ্রাসায় (মনকিচর ইসলামীয়া এমদাদুল উলুম মাদ্রাসা) শীলকূপ ইউনিয়নের তরুণ সমাজকর্মী ও উদ্যোক্তা এনামুল হকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ-চারা বিরতণ অনুষ্ঠান ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ সম্পন্ন হয়েছে।

এনামুল হক সমর্থক ফোরামের তত্ত্বাবধানে শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মনকিচর ইসলামীয়া এমদাদুল উলুম মাদ্রাসা প্রকাশ মনকিচর বড় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বৃক্ষরোপন কর্মসূচীতে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ প্রোগ্রামের আওতায় উক্ত মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়। সাহিত্যকর্মী ইলিয়াস বাবরের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন মাদ্রাসার প্রধান পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনামুল হক। চারা বিতরণপূর্ব আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মনিরুল হক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিদোয়ানুল হক। উপস্থিত ছিলেন সংবাদকর্মী কাজী শাহরিয়ার, মাস্টার আবু তৈয়ব, সমাজকর্মী মানিক, আক্কাস, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এনামুল হক বলেন, ‘বর্তমানে পরিবেশ বিপর্যয় শুধু দেশীয় নয় বরং বৈশ্বিক সমস্যা। মানবিক দায়িত্ববোধ থেকে নিজেদের আগামীকে সুন্দর রাখতে নিজেরা যেমন বৃক্ষরোপন করবো তেমনি আগামীর ভবিষ্যৎ শিক্ষার্থীদেরও এ কাজে আগ্রহী করে তুলতে হবে। আমি মনে করি, শিক্ষার্থীদের হাতে সবুজ গাছের চারা, এরচে সুন্দর দৃশ্য আর হতে পারে না। আসুন বর্ষা মৌসুমে সবাই বাড়ির আশেপাশে এবং খোলা জায়গায় গাছ লাগাই।’ মাদ্রাসার প্রধান পরিচালক বলেন, ‘ছাত্রদের যদি বৃক্ষরোপনের মতো ভালো কাজে উৎসাহী করতে পারি তবে পরিবেশের ক্ষতি অনেক কমে আসবে। আমি এনাম ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই এরকম মহতী উদ্যোগ নেয়ার জন্য।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ