আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

তারেক রহমানের প্রোগ্রাম সফল করতে ঐক্য ও শৃঙ্খলার প্রতি নজর রাখার আহ্বান

দেশচিন্তা ডেস্ক: আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আগমন উপলক্ষে বাঁশখালী উপজেলা এবং পৌরসভার যৌথ উদ্যেগে গতকাল বুহস্পতিবার উপজেলার চেচুরিয়া এসকেবি কনভেনশন হলে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও অতিরিক্ত পিপি এডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজীম, শেফায়াত হোসেন চক্ষু, নিলুফা আক্তার, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, এডিশনাল পিপি এডভোকেট লায়ন নাছির উদ্দীন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, সাবেক চেয়ারম্যান আসহাব উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, জেলা যুবদলের সহপ্রচার সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দীন, সদস্য সচিব শহিদুল কাইছার বাদশা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, ফরহাদুল ইসলাম, আজিম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান, সদস্য সচিব ফজল কাদের, জেলা ছাত্রদলের সদস্য তৈয়ব, বেলাল মাহমুদ, নুরুন্নবী, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদ মিনহাজ প্রমূখ।
জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ৯ আগস্ট বাঁশখালীর সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত বন্যাকবলিত এলাকা পরিদর্শন আসবেন। সেহেতু প্রধান মন্ত্রীর সফর সফল করতে শৃঙ্খলা এবং ঐক্য নিয়ে আমাদের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান জনাব লায়ন হেলাল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ