আজ : ║ ║║

চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

উদ্বোধন শেষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রতি আমরা বিশেষ গুরুত্বারোপ করছি। এ ভবন গবেষণার কাজে ব্যবহার হবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে সহায়ক হবে। তিনি প্রকল্প অনুমোদন হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সঠিক সময়ের তিনি কাজ শেষ করার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আহ্বান জানান এবং কার্যক্রমের নিয়মিত তদারকি করার জন্য প্রকৌশল দপ্তরকে নির্দেশ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক, কলেজ পরিদর্শক, প্রকৌশল দপ্তরের প্রশাসকসহ অন্যান্য প্রশাসকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, চাকসুর ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, প্রধান প্রকৌশলী, প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ