আজ : ║ ║║

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

দেশচিন্তা ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরবের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা জ্বালানি খাত নিয়ে আলোচনা করেছেন।

বুধবার (২২ জুলাই) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং আইন প্রণয়ন সংক্রান্ত সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীর প্রশংসা করেন।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ