আজ : ║ ║║

চবিতে “Study in Australia – MYTH VS REALITY” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ক্যারিয়ারের সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “Study in Australia – MYTH VS REALITY” শীর্ষক এক সেমিনার ও সচেতনতামূলক সেশন মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বেলা ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। Education Connect এবং অস্ট্রেলিয়ার “The University of Newcastle”-এর যৌথ উদ্যোগে এটি আয়োজিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারিত হয় তার শিক্ষা, গবেষণা, পরিবেশ এবং সর্বোপরি তার শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে। আমরা সবসময়ই মানসম্পন্ন, দক্ষ ও বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নির্বাচন, গবেষণার ক্ষেত্র নির্ধারণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়, সুপারভাইজার এবং গবেষণার বিষয় ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। সঠিক পরিকল্পনা ও সচেতন সিদ্ধান্তই তোমাদের ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি তৈরি করবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য শুধু ডিগ্রি প্রদান নয়; জ্ঞানকে গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে রূপান্তর করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখা। বর্তমানে উচ্চশিক্ষা গবেষণার পাশাপাশি বৈশ্বিক দক্ষতা ও কর্মসংস্থানেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সঠিক তথ্য জানা এবং পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। সবাইকে আন্তরিক শুভকামনা ও ধন্যবাদ জানান তিনি।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে দিকনির্দেশনামূলক আলোচনা করেন অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব নিউক্যাসেলের রিজিওনাল ম্যানেজার (বাংলাদেশ) মোহাম্মদ ইউসুফ এবং এডুকেশন কানেক্ট গ্লোবালের সিইও মো. গোলাম মোস্তফা। বক্তারা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সঠিক তথ্য, ভর্তি প্রক্রিয়া এবং বিভিন্ন ভুল ধারণা বা ‘মিথ’ দূর করে বাস্তবসম্মত গাইডলাইন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুষ্পিতা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ