আজ :

চবি সোহরাওয়ার্দী হলের রিডিং রুম উদ্বোধন করেন মাননীয় উপাচার্য

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের স্পোর্টস রুমে নবনির্মিত রিডিং রুম মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এসময় তিনি হলের চলমান সংস্কারমূলক কাজ পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আমরা ৩ হাজার কোটি টাকার একটি প্রজেক্ট তৈরি করেছি। সেটা খুব শীঘ্রই সরকারের কাছে পাঠানো হবে। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে তিনি ছাত্রসংগঠনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সোহরাওয়ার্দী হলসহ সকল হলে অবকাঠামো উন্নয়নে আমরা নজর দিচ্ছি। আবাসিক সমস্যা নিরসন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি সবাইকে ধন্যবাদ জানান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও সোহরাওয়ার্দী হল রিডিং রুম বাস্তবায়ন কমিটির সদস্য প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।

সোহরাওয়ার্দী হল ছাত্রসংসদের ভিপি নিয়ামত উল্ল্যাহ ফারাবির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ও সোহরাওয়ার্দী হল ছাত্রসংসদের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম, চাকসু ও হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ