আজ :

চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন ও পানিবন্দী মানুষের উদ্ধার এবং মানবিক সহায়তায় প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের

দেশচিন্তা ডেস্ক: টানা ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন থানা ও ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বহু রাস্তাঘাট তলিয়ে গেছে, বাড়িঘরে পানি প্রবেশ করেছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক পরিবার পানিবন্দী হয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলা উদ্দীন সিকদার এবং জেলা সেক্রেটারি আব্দুল জব্বার এক যৌথ বিবৃতিতে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন, পানিবন্দী মানুষের নিরাপদ উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নিম্নাঞ্চলে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা সময়ের দাবি।

তারা আরও বলেন, দুর্যোগকালীন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তির প্রতি নিজ নিজ এলাকায় পরিস্থিতির খোঁজখবর নেওয়া, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করা এবং অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, জনদুর্ভোগ হ্রাস এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ