আজ : বুধবার ║ ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চবি ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে “জাতীয় বাজেট ২০২৬-২৭” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে “জাতীয় বাজেট ২০২৬-২৭” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং বিশেষ অতিথি হিসেবে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর-এর সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক (Master Discussant) হিসেবে উপস্থিত থেকে জাতীয় বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চবি ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এস. এম. শোহরাবুদ্দিন এবং একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোছাইন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের সেমিনারটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান উন্নয়ন এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বাজেটের গুরুত্ব অপরিসীম। এবারের বাজেটের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা রক্ষা এবং পুনর্গঠন। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে এবার বাজেটে ব্যাপক গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এ যাবতকালের সর্ববৃহৎ বরাদ্দ দেওয়ার পাশাপাশি কৃষি ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নের বিষয়টিও বাজেটে অগ্রাধিকার পেয়েছে।

তিনি বলেন, তবে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি আমাদের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব সংগ্রহ করতে না পারা এবং বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আমাদের জন্য বড় একটি পরীক্ষা। তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা করেন এ সেমিনারে বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত পেশ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকের উপস্থাপিত গবেষণাপত্রে জাতীয় বাজেটের মূল দিকগুলো অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। এ বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে কৃষক, জেলে এবং অন্যান্য শ্রমজীবী মানুষের কল্যাণে ইশতেহার অনুযায়ী যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কী ধরনের চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হতে পারি এবং সরকার কীভাবে সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। আমরা যদি এই চ্যালেঞ্জগুলো সঠিকভাবে শনাক্ত করতে পারি এবং তা কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করতে পারি, তবেই আজকের এই আলোচনা ফলপ্রসূ হবে।

এছাড়া বক্তারা ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা, রাজস্ব নীতি এবং দেশের সার্বিক উন্নয়ন ভাবনার ওপর তাত্ত্বিক ও প্রায়োগিক দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জাতীয় অর্থনীতির সঠিক দিকনির্দেশনা ও বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় শিক্ষাবিদ ও গবেষকদের এ ধরনের গঠনমূলক আলোচনার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন চবি ব্যুরো অব বিজনেস রিসার্চ-এর চেয়ারম্যান ও চবি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, বিভাগের সভাপতিবৃন্দ, ব্যবসায় প্রশাসন অনুষদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন ও পানিবন্দী মানুষের উদ্ধার এবং মানবিক সহায়তায় প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন ও পানিবন্দী মানুষের উদ্ধার এবং মানবিক সহায়তায় প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের