আজ :

আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন ও মান নিশ্চয়নের মাধ্যমে বৈশ্বিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আহ্বান প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের

দেশচিন্তা ডেস্ক: এলিভেটএড গ্লোবাল-এর উদ্যোগে ‘এক্সিকিউটিভ রাউন্ডটেবিল ডিসকাশন অ্যান্ড ডিনার অন ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৭ জুন ২০২৬, শনিবার। রাজধানী ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে গুণগত শিক্ষা, কার্যকর মান নিশ্চয়ন এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ কেবল শিক্ষাদান ও গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, প্রাতিষ্ঠানিক সুশাসন, উদ্ভাবন, গবেষণার উৎকর্ষ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় বৈশ্বিক পরিমণ্ডলে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করতে পারে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এখন আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন ও মান নিশ্চয়নের সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে, যাতে আমাদের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী প্রতিযোগিতায় আরও সক্ষম হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়, শিল্পখাত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ আমাদের উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনিরও অংশ নেন। এছাড়াও দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় প্রশাসক এবং মান নিশ্চয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আলোচনায় আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, গুণগত শিক্ষা, বৈশ্বিক অংশীদারিত্ব এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজক এলিভেটএড গ্লোবাল-এর পক্ষ থেকে জানানো হয়, ‘প্রিপেয়ারিং ইউনিভার্সিটিজ ফর গ্লোবাল রেকগনিশন, কোয়ালিটি এক্সেলেন্স, অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ