
দেশচিন্তা ডেস্ক: ঐতিহাসিক কারবালার এই শোকাবহ ঘটনা ইসলামের ইতিহাসে অতুলনীয়| অভিশপ্ত ইয়াজিদ বাহিনীর ˆসন্যদের হাতে অবরুদ্ধ হয়ে পরিবার-পরিজন, সঙ্গী-সাথী সকল কে বিসর্জন দিয়ে আমাদের এই ইসলাম কে সুসজ্জিত করেছেন| তাঁর এ মহা অবদান আমরা পরিশোধ করার মত নয়| ইমাম হোসাইন (রা.) এর শাহাদত বরণের এ মর্মান্তিক ঘটনা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় ¯^র্ণাক্ষরে লিখা থাকবে| আর পাপিষ্ঠ ইয়াজিদ সকলের কাছে ঘৃণিত হয়েই থাকবে| তাঁর এই শাহাদাত বরণ আমাদের কে শিক্ষা দেয় জীবন চলে গেলেও ইমান দেওয়া যাবে না| গত ১০ মুহররম ২০২৬ ইং, শুক্রবার চট্টগ্রাম পটিয়াস্থ ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে শাহাদাত এ কারবালা মাহফিল কমিটি আমির ভান্ডার দরবার শরীফের ব্যবস্থাপনায় আহলে বায়তে রাসুল(দ.)’র স্মরণে ১০ দিন ব্যাপী আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিল সমাপনী দিবস পীরে তরিকত আলহাজ্ব আল্লামা শাহসুফি মুহাম্মদ ˆছয়্যদ মামুনুর রশিদ আমীরভান্ডারী (মা.জি.আ.)’র সভাপতিত্বে সমাপনী বক্তব্যে আমির ভান্ডার আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি পীরে তরিকত আলহাজ্ব আল্লামা শাহসুফি ˆছয়্যদ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমীরভান্ডারী উপরোক্ত কথাগুলো বলেন| প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম-১২ পটিয়া মাননীয় জাতীয় সংসদ সদস্য এনামুল হক এনাম| দরবারের শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন পীরে তরিকত মাওলানা শাহসুফি ˆসয়দ আসারার এ শাহ আমিরী, পীরজাদা ˆসয়দ মুহাম্মদ শহীদুজ্জামান আমিরী, পীরজাদা ˆসয়দ মুহাম্মদ ফজলুল হক আমিরী ফয়সাল, শাহজাদা ˆছয়্যদ মুহাম্মদ আশিক শাহ আমিরী| এতে প্রধান বক্তা ছিলেন নেছারিয়া আলীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর| আলোচক হিসেবে ছিলেন ইসলামিক স্টাডিস সাউদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ড. নুরুন্নবী আযহারী, চট্টগ্রাম রাগুনিয়া রাণীরহাট ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম বয়ানী,আমির ভান্ডার বায়তুন নুর জামে মসজিদের খতিব শায়ের মুহাম্মদ সেলিম রেজা কাদেরী|অতিথি হিসেবে ছিলেন হাজী মুহাম্মদ আবুল বশর সিআইপি, আলহাজ্ব শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন,আবুল কাসেম, ইলিয়াছ চৌধুরী ভুট্টো, আলহেরা ইঞ্জিনিয়ার সিরাজুল হক আমিরী, আলহেরা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মুহাম্মদ ইসহাক সহ অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখ, সাংবাদিক, বুদ্ধিজীবী, ভক্ত আশেকবৃন্দ উপস্থিত ছিলেন| পরিশেষে, মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শাহাদাতে কারবালা মাহফিল সমাপ্ত হয়|

















