আজ : বুধবার ║ ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘মানবিক মূল্যবোধ সৃষ্টিতে হযরত ইমাম হোসাইন (রা.)’র আদর্শকে ধারণ করতে হবে’

দেশচিন্তা ডেস্ক: পবিত্র কারবালার এক বিরল ইতিহাস যা হযরত ইমাম হোসাইন (রা.)’র ত্যাগ ও শাহাদাতের তাৎপর্য তুলে ধরে| কারবালার শিক্ষা মানবতার মুক্তি, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত| বর্তমান সমাজে ˆনতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কারবালার চেতনা ধারণ করা আমাদের একান্ত কর্তব্য|

গত ২৩ জুন (সোমবার) চট্টগ্রাম পটিয়াস্থ ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে শাহাদাত এ কারবালা মাহফিল কমিটি আমির ভান্ডার দরবার শরীফের ব্যবস্থাপনায় আহলে বায়তে রাসুল(দ.)’র স্মরণে ১০ দিন ব্যাপী আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিল ৭ম দিবস পীরে তরিকত আলহাজ্ব আল্লামা শাহসূফী মুহাম্মদ মেরাজুল আলম শাহ আমিরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়| প্রধান মেহমান ছিলেন ভারত পয়গা¤^র নগর আশরাফীয়া ফরিদিয়া আলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল ফরজন্দে গাউছুল আজম দস্তগীর, হযরত মুফতী ˆছয়দ ফয়জান আশরাফ জিলানী (মা.জি.আ.)| এসময় উপস্থিত ছিলেন পীরে তরিকত আলহাজ্ব আল্লামা শাহসুফি মুহাম্মদ ˆছয়্যদ মামুনুর রশিদ আমীরভান্ডারী, পীরে তরিকত আলহাজ্ব আল্লামা শাহসুফি মুহাম্মদ ˆছয়্যদ শামুন রশিদ শাহ আমীরভান্ডারী|

প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. আল্লামা জাফর উল্লাহ (মা.জি.আ.)| দরবারের শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা আলহাজ্ব ˆছয়্যদ মুহাম্মদ মুরশেদুজ্জামান শাহ আমিরী, শাহজাদা ˆছয়্যদ আসাদুজ্জামান শাহ আমিরী, শাহজাদা ˆছয়্যদ আমির উদ্দীন শাহ আমিরী তানিম| বিশেষ বক্তা ছিলেন হাইদগাঁও মোজাহেরুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ, আল্লামা মুফতি ˆছয়দ আলাউদ্দীন আশরাফী, মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী (মা.জি.আ.)| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ আলহাজ্ব মুহাম্মদ খুরশেদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ বদিউল আলম, শাহ আমিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম সহ অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখ, সাংবাদিক, বুদ্ধিজীবী, ভক্ত আশেকবৃন্দ উপস্থিত ছিলেন| পরিশেষে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শাহাদাতে কারবালা মাহফিলের ৭ম দিবস সমাপ্ত করা হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ