আজ : ║ ║║

নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার হত্যার মধ্যদিয়ে বাংলার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছিল …নেজামে ইসলাম পার্টি

দেশচিন্তা ডেস্ক: পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ২৩ জুন বিকাল ৩ টায় চট্টগ্রাম মহানগর সংগঠনের কার্যালয়ে সংগঠনের যুগ্ম সম্পাদক সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে ও তথ্য সম্পাদক কে.এম আলী হাসানের সঞ্চালনায় পলাশী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়| উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী| তিনি বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন মুসলিম শাসনের ইতিহাসে এক কালোঅধ্যায় রচনা করেন বাংলার বিশ্বাসঘাতক মীরজাফর| ভারত, বিহার, উড়িশ্য ও বাংলায় ৮০০ বছরের মুসলিম শাসন বিশ্বের ইতিহাসে এক মাইলফলক হয়ে রয়েছে| যার পিছনে গভীর ষড়যন্ত্রে ব্রিটিশ উপনীবেশ মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলাকে দখল করে নিয়েছিলেন| ১৯০ বছরের শাসনকালে বাংলার সম্পদ লুণ্ঠিত করেছেন এবং ইতিহাস কলঙ্কিত করেছেন| যা দীর্ঘ আজাদী আন্দোলনের পর ১৯৪৭ সালে বাংলার ¯^াধীনতা ফিরে আসে| মুসলমানরা বিশ্বের ইতিহাসে মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ হয়েছে| বিশ্বাসঘাতকরা শুধু নবাবের সর্বনাশ করে নাই তারা পুরো বাংলার সর্বনাশ করেছে| পলাশীর সাথে সম্পৃক্ত বিশ্বাস ঘাতকদের সকলেরই ¯^াভাবিক মৃত্যু হয়নি| বাংলাদেশের ¯^াধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য কোন দেশের আধিপত্যবাদের মোকাবেলায় বাংলার জনগণকে ঐক্যবদ্ধভাবে ¯ে^াচ্ছার হওয়ার আহ্বান জানান| এতে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফি আনোয়ারুল আজিম, মাওলানা আজগর হোসাইন, মাওলানা হারুন নিজামী, মাওলানা সাইফুল ইসলাম জাহাঙ্গীর, হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা জাফর আহমদ, ইসলামী ছাত্র সমাজ মহানগর আহ্বায়ক মুহাম্মদ আমান উল্লাহ, সদস্য সচিব ছাত্রনেতা সাইফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ সাঈদুল ইসলাম নাঈম প্রমুখ|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ