আজ : ║ ║║

স্বৈরাচারী অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে কোতোয়ালী থানা ও সদরঘাট থানা যুবদলের যৌথ প্রতিবাদ মিছিল

দেশচিন্তা ডেস্ক: স্বৈরাচারী অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপী ˆনৈরাজ্য, ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির সব অপচেষ্টা রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে কোতোয়ালী থানা ও সদরঘাট থানা যুবদলের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়| মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর| উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সেলিম খান, কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ হাসান, সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর খান, সাবেক সদস্য সচিব মোঃ রাশেদ, নগর যুবদল নেতা মেজবাহ উদ্দীন মিন্টু, কমল জ্যোতি বড়য়া, আব্দুল্লাহ আল মামুন, কোতোয়ালী থানা যুবদল নেতা মোঃ খলিলুর রহমান খলিল, নেছার আহম্মেদ মিন্টু, মোঃ রিয়াদ, মাঈনুদ্দীন খান রাজীব, সিরাজ খান রাজু, মোঃ ইউচুফ, মোঃ লিটন সহ ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ