আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

পলাতক খুনী হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না .. জিয়াউর রহমান জিয়া

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন-পলাতক খুনী হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সুশীলগুপ্ত ষড়যন্ত্রের রাজনীতি জনগণের প্রকৃত সমস্যাকে আড়াল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একটি সুস্থ গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতকরণ। তিনি ২৩ জুন মঙ্গলবার সকালে যুবদল কেন্দ্র ঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বায়েজিদ বোস্তামী থানা ও পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল নগরীর ২নং গেইট ষোলশহর থেকে শুরু হয়ে মুরাদপুর হয়ে বহদ্দার হাট মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারেক রহমান প্রদত্ত ৩১ দফার আলোকেই দেশ পরিচালিত হচ্ছে। কোন বিদেশী দেশের আদর্শের রাজনীতির চর্চা এদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যক্ষান করেছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না।
অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তারা বলেন-বীর চট্টলার মাটি, জাতীয়তাবাদী আদর্শের ঘাটি। ফ্যাসিস্ট খুনী হাসিনা বিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুবদলের নেতাকর্মীরা বিপ্লবী ভূমিকা পালন করেছে। অতীতের ন্যায় অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভুত রাজনীতির বিরুদ্ধে চট্টলার রাজপথে যুবদল ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। পরাজিত অপশক্তি গুপ্ত দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে যুবদলকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। যুব ঐক্য প্রগতির ধারক বাহক জাতীয়তাবাদী যুবদল। বীর চট্টলার রাজপথে দীর্ঘ লড়াই সংগ্রামে যুবদল বার বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এদেশের মানুষ খুনী হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি আর তথাকথিত সুশীল গুপ্ত রাজনীতি ঘৃনাভরে প্রত্যক্ষান করেছে। যার বড় প্রমাণ গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদের সূর্য সৈনিকরা দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বদ্ধ পরিকর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু , মোহাম্মদ মুসা, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, আবদুল্লাহ আল টিটু, রাশেদুল ইসলাম লেবু, দীপংকর ভট্টাচার্য, তৌহিদুল ইসলাম রাসেল, সেলিম উদ্দিন রাসেল, এরশাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, জমিরউদ্দিন আহমেদ মানিক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, সাবেক সহ সম্পাদক কোরবান আলী, মোঃ শাহেদুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম জহির, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, সিরাজুল ইসলাম শিকদার, হামিদুল হক চৌধুরী, সাবেক সদস্য প্রফেসর সাইদুল হক শিকদার, কলিম উল্লাহ, শাবাব ইয়াজদানী, হাবিব উল্লাহ খান, জাহেরী মাসুদ, শাখাওয়াত হোসেন টিপু, বায়েজিদ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেল, চান্দগাঁও থানা যুবদলের সি.যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল, সেলিম উদ্দিন সেলিম, মোঃ আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, শহিদুল ইসলাম কুট্টি,মিল্লাত হোসেন, হুমায়ুন আহমদ, গিয়াস উদ্দিন, আলী আজম মাসুম, মোহাম্মদ ফরহাদ, বায়েজিদ বোস্তামি থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নেজাম উদ্দিন, ওবাইদুল, সাবেক ৪নং ওয়ার্ড আহবায়ক আবু বক্কর বাবু, মোহাম্মদ ইস্কান্দার, মোহাম্মদ আকতার, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক জাবেদ হোসেন, ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোঃ হাসান, আনোয়ার হোসেন,মোজাম্মেল, ০৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব সোলাইমান হোসেন মনা প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ