আজ : ║ ║║

প্রজ্ঞাজ্যোতি বৌদ্ধ বিহারের বুদ্ধপূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী উদযাপন

দেশচিন্তা ডেস্ক: বুদ্ধপূর্ণিমা ও বুদ্ধজয়ন্তী অনুষ্ঠান ২০ জুন প্রজ্ঞাজ্যোতি বৌদ্ধ বিহার ও মেডিটেশন সেন্টারের উদ্যোগে নগরীর বায়েজিদ সমবায় আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়| রাজনীতিবিদ মহানগর বিএনপির সাবেক সহ ধর্মীয় সম্পাদক রনজিত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের এমপি এরশাদ উল্লাহ| প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন| বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির কার্যকরী সদস্য এস্কান্দর মির্জা| ধর্মদেশনায় ছিলেন ভদন্ত বনশ্রী মহাথের, জ্ঞানানন্দ মহাথের ও অধ্যাপক ড. উপানন্দ মহাথের প্রমুখ| অনুষ্ঠানে বক্তারা সকল ধর্মের সহাবস্থান গৌতম বুদ্ধের সাম্য ও মৈত্রীর উপর গুরুত্বারোপ করেন|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ