আজ : ║ ║║

পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া কচুয়াই ইউনিয়নে বাতাসের বেগে লন্ডভন্ড হয়ে যায় ব্রাজিলের সমর্থকদের রাস্তায় টাঙানো ৩শ মিটারের পতাকা।

স্হানীয় সুত্রে জানা যায়,গত ৮ জুন(সোমবার) পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের স্থানীয় ব্রাজিল সমর্থক আরমান ৩শ মিটারের ব্রাজিলের পতাকা নির্মাণ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জুলুয়ার দীঘির পাড় নামক স্থানে টাঙানোর ৪ঘন্টার পর দুষ্ট বাতাসে পতাকা ছিড়ে লন্ডভন্ড করে দেয়। তা নিয়ে এলাকায় ব্রাজিল ও আজের্ন্টিনা ভক্তদের মধ্যে কোতুহল আর কমেন্টস এর ছড়াছড়ি।
আর্জেন্টিনা ভক্তরা তাদের উদ্দেশ্য বলেন, শুরুতেই লন্ডভন্ড,জানিনা শেষে কি হয়,ব্রাজিল সমর্থকরা বলেন, নিজেদের সার্মথ্য নাই, আরেকজন করলে কটুক্তি করা তাদের স্বভাব। তা নিয়ে পটিয়া ক্রীড়ামোদী প্রেমীদের কৌতূহল আর আনন্দ জমে উঠছে ভালো ভাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ