আজ : রবিবার ║ ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্রকল্পে ৫তলা দৃষ্টিনন্দন জামে মসজিদ কমপ্লেক্স নির্মানের সিদ্বান্ত, নগরায়নের স্বার্থে শাহ-আমানত সেতুর টোল প্রত্যাহারের দাবী

দেশচিন্তা ডেস্ক : সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি ও সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি জামে মসজিদ নির্মাণে এক যৌথসভা সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসানের সঞ্চালনায় ০৭ জুন রোববার সকাল সাড়ে ১০টায় সমিতির আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তাগণ বলেন, দীর্ঘ ৩৩ বছর পর সিডিএ কর্ণফুলী হাউজিং প্রকল্পের পানি সংযোগ ও নানা উন্নয়ন কাজ শুরু হয়েছে। পাঁচতলা মসজিদ সহ বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। এ মূহুর্তে  আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও উন্নয়নের স্বার্থে সরকারী সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে নগর উন্নয়নের পথে প্রধান বাধা  কর্ণফুলি নদীর পারাপারে কর্ণফুলী  নতুন ব্রীজের অবৈধ টোল প্রত্যাহারের জন্যে  চট্টগ্রামের মাননীয় সাংসদ সদস্যগণ,  জনপ্রতিনিধি ও মেয়র মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

সভায় মসজিদ কমিটি গঠন, মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা সংগ্রহ, মসজিদের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন, ডিরেক্টরি প্রকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিডিএ  প্লট মালিক কল্যাণ সমিতি ও সিডিএ আবাসিক জামে মসজিদের জন্য ৫০ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সমিতির সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার আইনবিদ এডভোকেট জিয়া হাবীব আহসানকে সভাপতি, অধ্যক্ষ মোজাম্মেল হোসেনকে প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াছিন কে প্রধান সমন্বয়কারী করা একটি শক্তিশালী মসজিদ বাস্তবায়ন কমিটি গঠন   করা হয়।

উক্ত প্রকল্পে ৫তলা বিশিষ্ট আধুনিক দৃষ্টিনন্দন মুদম মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহ বিষয়ে আলোচনায় উপস্থিত সদস্যগণ স্বত:স্ফুর্তভাবে তাৎক্ষনিক মোট ২৮ লাখ ২০ হাজার টাকার অনুদান ঘোষণা করেন। এছাড়া সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ইয়াছিন চেয়ারম্যান ৫ লাখ টাকা অনুদান প্রদানের পাশাপাশি তাঁর মালিকানাধীন মার্কেটের একটি দোকানের ভাড়া মসজিদের ইমামের সম্মানী হিসেবে প্রদানের ঘোষণা দেন। সমিতির অন্যতম সদস্য মোহাম্মদ মিজান (প্লট নং- ২২) ৫ লাখ টাকা অনুদান ঘোষনা করেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ মসজিদ নির্মাণে  প্রবাসী সহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক  সহযোগিতা কামনা করেন এবং আগ্রহী দাতাদের অনুদান প্রদানের জন্য নিম্নোক্ত ব্যাংক হিসাব নাম্বরে অর্থ জমা প্রদানের আহবান জানান্ হিসাবের শিরোনাম: সিডিএ আবাসিক জামে মসজিদ কমপ্লেক্স, ব্যাংক হিসাব নম্বর: ১০০৭৪০১০০৭২০৪, সোনালী ব্যাংক লিমিটেড, কোর্টহিল শাখা, চট্টগ্রাম।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, সার্বিক যোগাযোগ ও পারস্পরিক সমন্বয়ের সুবিধার্থে সমিতির উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি, বিভিন্ন উপ-কমিটি, সাধারণ সদস্য, ডোনার সদস্য ও সহযোগী সদস্যদের তথ্য, ছবি ও ঠিকানাসহ একটি পূর্ণাঙ্গ ডিরেক্টরি প্রকাশ করা হবে। ডিরেক্টরিতে সদস্যদের নাম, সদস্য নম্বর, পিতার নাম, প্লট নম্বর, মোবাইল নম্বর, পেশা ও ঠিকানা সংযুক্ত থাকবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও প্রকাশে সিদ্ধান্তও গৃহিত হয়।

সিদ্ধান্ত মোতাবেক জামে মসজিদ প্রকল্প নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর ফলক ও সমিতির স্থায়ী কার্যালয়ের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করতে ৭ জুন ২০২৬ রবিবার বিকেল ৪টায় সমিতির সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল  সরেজমিন প্রকল্প পরিদর্শন করে ।

নব নির্বাচিত মসজিদ কমিটির সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, মসজিদের জমি ইতোমধ্যে ১৯ গন্ডা বা ২৩ কাঠা জমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্লট মালিক কল্যাণ সমিতির নামে রেজিষ্টার্ড হস্তান্তর দলিল সম্পাদন করেছে এবং ৫তলা বিশিষ্ট জামে মসজিদ কমপ্লেক্স নির্মানের দৃষ্টি নন্দন নকশা ও অনুমোদন দিয়েছে।মসজিদের কাজ যতোদ্রুত সম্ভব শুরু করতে তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

এছাড়া সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটির জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে সিডিএ চেয়ারম্যান মহোদয়ের সম্মতিক্রমে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে একটি তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি জামে মসজিদ নির্মাণ একটি মহতী ও কল্যাণকর উদ্যোগ। এ কাজে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে একটি মসজিদ নির্মাণ বাস্তবায়ন সম্ভব হবে,ইনশাআল্লাহ ।

সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিয়াব বিন আবদুল্লাহ এবং হামদে বারি তায়ালা পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মো. নজরুল হোসেন।

আলোচনায় অংশ গ্রহণ করেন সম্মানিত নেতৃবৃন্দ যথাক্রমে- গোলাম ওয়ারেছ,  আলহাজ্ব মোহাম্মদ ইয়াছিন, এডভোকেট মো. সেলিম উদ্দিন, সাইফুল হুদা চৌধুরী,  সাইফুজ্জামন চৌধুরী রাফি, মো. ফজলুল করিম, আবদুল আলীম আবদুল্লাহ,  সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ উল্ল্যাহ,  ইঞ্জিনিয়ার এম. এ সবুর, মারুফা চৌধুরী, এজাবত উল্লাহ, মো. শাহ ই আলম, মোহাম্মদ ফয়সাল আলম, মো. আমান উল্লাহ, নুর কামাল, আবদুল মালেক, মুহাম্মদ উল্লাহ, রফিক আহমদ, ইমাম উদ্দিন আহাম্মদ, মো. কামাল, গিয়াস উদ্দিন, আবদুল ওয়াহিদ ফারমান, এডভোকেট আলমগীর মো. ইউনুস (পি.পি), মো. জসিম উদ্দিন আনাস, ইমরুল হাসান, আবুল কালাম সিকদার, মোহাম্মদ আলমগীর, মাসুদ মোরশেদ ও মো. আবদুল আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে মসজিদের ও প্রকল্পের কামিয়াবি কামনা করে মুনাজাত পরিচালনা করেন সমিতির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক। অন্য কোনো আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ