আজ : মঙ্গলবার ║ ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৭ই সফর, ১৪৪৮ হিজরি

সুরেলা সংগীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা

দেশচিন্তা ডেস্ক: সুরেলা সংগীত একাডেমির গুণীজন সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩ জুন বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়| একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক সংগঠক শহিদ মিয়া বাহার| অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সঙ্গীতশিক্ষক জয়ন্তী লালা, শিল্পোদ্যোক্তা, সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ, সঙ্গীত প্রশিক্ষক আবদুর রহিম| সংবর্ধিত গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং চট্টগ্রামের আঞ্চলিকগানের খ্যাতিমান সঙ্গীতশিল্পী কল্যাণী ঘোষ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রশিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ঢাকার পরিচালক রুমী আজনবী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী, প্রশিক্ষক ও সঙ্গীত পরিচালক মোঃ মোস্তাফা কামাল, বিশিষ্ট সঙ্গীত পরিচালক, প্রশিক্ষক ও কিবোর্ড বাদক মোঃ জগলুল পাশা| এতে আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন হিসেবে “ত্রিতরঙ্গ” বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী শামীমা ইয়াসমিন ও মোঃ মহিউদ্দীন| সভায় বক্তারা বলেন সঙ্গীত আমাদেরকে আত্নার খোরাক জোগাতে সহায়তা করে| পরিশুদ্ধ সংস্কৃতি চর্চাই পারে তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হতে| সুরেলা সংগীত একাডেমি শিশু কিশোরদের সঙ্গীত প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক জাগরণ, মননশীল ও সৃজনশীল চর্চার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার| বক্তারা বলেন সুরেলা সংগীত একাডেমি তাদের ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নিরন্তর ভূমিকা রেখে যাবে| আলোচনা শেষে গুণীজনদের সংবর্ধনা ক্রেস্ট,দলীয় ও একক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ