আজ : মঙ্গলবার ║ ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৭ই সফর, ১৪৪৮ হিজরি

গরিব ও অসহায়দের জন্য কবরস্থানের জমি ওয়াকফ নির্ধারণ, ভূজপুরে মানবিক উদ্যোগ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গরিব, অসহায় ও বাড়ি-ভিটাহীন মানুষের দাফনের সুবিধার্থে কবরস্থানের জন্য একটি নির্দিষ্ট জমি ওয়াকফ ফি সাবিলিল্লাহ হিসেবে নির্ধারণ করা হয়েছে| গত ২৬ মে ২০২৬ তারিখে এ মহতী উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়| আয়োজকরা জানান, সমাজের এমন অনেক অসহায় ও ভূমিহীন মানুষ রয়েছেন, যাদের মৃত্যুর পর দাফনের জন্য নিজ¯^ কবরস্থানের জায়গা থাকে না| তাদের কথা বিবেচনা করেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে| এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান| তিনি বলেন, মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের শেষ বিদায়ের ব্যবস্থা নিশ্চিত করা| এই কবরস্থান ভবিষ্যতে গরিব ও অসহায় মানুষের জন্য একটি কল্যাণকর উদ্যোগ হিসেবে কাজ করবে| স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে ¯^াগত জানিয়ে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন দৃষ্টান্তমূলক কাজ মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে এবং সামাজিক দায়বদ্ধতার একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে| আয়োজকরা মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বলেন, যারা এ মহতী কাজে শ্রম, সময়, জমি ও সহযোগিতা প্রদান করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকল ত্যাগ ও অবদান কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন| আমিন|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ