আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এই সময়ে ৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ২৪১ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫৯ জন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী। এই বছর ৬ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় মোট ৪১৩ জনের।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু ৫৭৫ জনের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ