আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় রূপকানিয়া দানুমার ঘাটে ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া দানুমার ঘাটে ডলু নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে ০৩ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসকের নিকট এক স্মারকলিপি প্রদান প্রদান করা হয়েছে। এটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন গ্রহণ করেন।

স্মারক লিখিতে রয়েছে, চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ার দানুমার ঘাট সাতকানিয়া পৌরসভার সঙ্গে সংযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু ডলু নদীর ওপর একটি সেতু না থাকায় বছরের পর বছর ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তখন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নৌকায় করে নদী পারাপার করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এই নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না বরং পৌরসভার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

এসময় এলাকাবাসীর পক্ষে সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মো. ইসহাকের নেতৃত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও অত্র ইউনিয়নের বাসিন্দা আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুর রহিম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন প্রমূখ।
এডিসি শরীফ উদ্দিন স্মারক গ্রহণকালে বলেন, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সংযোগ সেতুর দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দানুয়ার মায়ের ঘাট সংলগ্ন এই সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন।এবং স্থানীয় সংসদ সদস্যকে অবগত করার পরামর্শ দেন।

ইতিপূর্বে এইবিষয়ে স্থানীয়রা একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকটও স্মারক লিপি প্রদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ