
ঈদুল আজহার তৃতীয় দিন শেষে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বলেন, গত ৭২ ঘণ্টায় উত্তর সিটি এলাকায় মোট ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নগরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বলেন, নাগরিকদের সহযোগিতার কারণেই নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়তে ডিএনসিসি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, ডিএনসিসির অধীন চারটি পশুর হাটের বর্জ্য ইতোমধ্যে সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট হাটগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
পড়েছেনঃ ১৩















