আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভা

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সভা ও শ্রমিক সম্মেলন গত ২২ শে মে বিকেল ৪ টায় লালদিঘীস্থ চসিক লাইব্রেরী মিলনায়ত অনুষ্ঠিত হয়| উক্ত সম্মেলনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ. এম. নাজিম উদ্দীন| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর| প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক| উক্ত সভায় চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিপনকে পদোন্নতি করে, শ্রমিকদের সমর্থনে সভাপতি ও সাবেক কার্যকরী সভাপতি মোঃ জহির উদ্দিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে, চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়| এতে বিভিন্ন পদে অন্যান্যদের মধ্যে সুলতান মোহাম্মদ ইদ্রিস, এডভোকেট ইউসুফ আলম মাসুদ, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ রাসেল, মোঃ জাফর শিকদার, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইদ্রিস, আজগর, হারুন চৌধুরী, মোঃ রাজু, মোঃ সিদ্দিক, তানভীর, আনসার, মনির হোসেন মোল্লা, মিজান, জামাল, কবির হোসেন, সিরাজ পাটোয়ারী নির্বাচিত হয়| উক্ত সভায় নবনির্বাচিত মহানগর কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন থানা এবং শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছিলেন সাধারণ শ্রমিকবৃন্দ| সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক| শ্রমিকদের বেতন, ভাতা নানান সুবিধা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে| তিনি সকল শ্রমিকদের সার্বিক সফলতা কামনা করেন| পাশাপাশি শ্রমিক সংগঠনস্থ সকল প্রতিষ্ঠান মালিকদের প্রতি অনুরোধ জানান শ্রমিকদের নায্য বেতন, ভাতা যথাসময়ে পরিশোধ করারও আহবান জানান|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ