
দেশচিন্তা ডেস্ক: হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)-এর আয়োজনে চট্টগ্রামে তিনদিনব্যাপী “মনোসামাজিক সহায়তা ও ট্রমা থেকে মুক্তির লক্ষ্যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড (পিএফএ)” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণের সমাপনী সেশন।
মানবিক সহায়তা, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন মোট ২৫ জন অংশগ্রহণকারী। তাদের মধ্যে ছিলেন নগরফুল এনজিও সংস্থার দুইজন ভলান্টিয়ার, ব্লাস্টের একজন প্যারালিগাল, একজন টর্চার ভিকটিম এবং বিভিন্ন সরকারি কলেজের শিক্ষার্থীরা।
প্রশিক্ষণটি পরিচালনা করেন বিশিষ্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও এইচআরডিসির পরিচালক মো. জিয়ানুর কবির।
তিনি আরও বলেন, সহমর্মিতা, মনোযোগ দিয়ে শোনা এবং নিরাপদ পরিবেশ তৈরির মাধ্যমে একজন টর্চার ভিকটিম কিংবা মানসিক চাপে থাকা ব্যক্তিকে মানসিকভাবে স্বস্তি দেওয়া সম্ভব।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এইচআরডিসির মহাসচিব ও সিইও মো. মাহবুল হক। আরো উপস্থিত ছিলেন সাইকোলজিস্ট হুমায়ারা আক্তার, সানজিদা নাসরিন ও শারমিন সুলতানা এনি। অংশ নেন এইচআরডিসির ইন্টার্ন সাইকোলজিস্ট, ভলান্টিয়ার এবং একটিভ স্বেচ্ছাসেবক মনজুরুল হাসান তুষার ও জাহিদুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরন করা হয়।










