
দেশচিন্তা ডেস্ক: কলেজছাত্র শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্টকারে চড়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের গাড়িটি পর্যবেক্ষণ করেন তিনি।
এক পর্যায়ে তার স্মার্টকারে চড়ে বসেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে নিয়ে গাড়ি চালিয়ে দেখান ওয়াকিমুল।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ এপ্রিল তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গাড়িটি চালিয়ে তাকে উৎসাহিত করেন।












