আজ : বৃহস্পতিবার ║ ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চবির অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আবদুস সোবহান ভূঁইয়া এর মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (বর্তমান ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ) অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আবদুস সোবহান ভূঁইয়া বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০.৩০টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

বরেণ্য এ শিক্ষকের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ শিক্ষকের মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।

শোক বার্তায় আরও বলা হয়, বরেণ্য এ শিক্ষক ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে যোগদান করেন এবং পরবর্তীতে ২০০২ সালের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগে দায়িত্ব পালন শুরু করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি ২০১৩ সালের ১ জুলাই তিনি ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (বর্তমান ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) থেকে অবসর গ্রহণ করেন। তিনি একজন নিষ্ঠাবান শিক্ষাবিদ ও গবেষক হিসেবে সর্বমহলে প্রশংসিত ছিলেন। মেধাবী এ শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সবাই তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বাদ এশা বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে (ধনিয়ালা পাড়া, চট্টগ্রাম) মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ