আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আগাম জামিন পেলেন আমির হামজা

দেশচিন্তা ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদক টুকুকে নিয়ে মানহানি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে বক্তব্য দেয়ার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। তার বিরুদ্ধে বাদী হয়ে মানহানীর মামলা করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। পরে আমির হামজাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন তিনি। তবে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দেন আদালত।

আমির হামজার আইনজীবী বলেন, ‘মানহানীর অভিযোগে একজনের পক্ষে আরেক জনের মামলা করা যায় না। এটা নিয়ম বহির্ভূত।’

তবে জামিন আবেদনে আপত্তি না জানালেও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘দায়িত্বশীল পদে থেকে ওনার আরও দায়িত্বশীল হওয়া উচিৎ।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ