আজ : মঙ্গলবার ║ ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চবি সাংবাদিক সমিতির কার্যালয় পরিদর্শন করলেন চবি উপাচার্য

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১০.৪৫টায় চাকসু ভবনের নিচতলায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয় পরিদর্শন করেছেন।

মাননীয় উপাচার্য সাংবাদিক সমিতির সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সমিতির নেতৃবৃন্দ মাননীয় উপাচার্যকে সাংবাদিক সমিতির বিভিন্ন বিষয়ে অবহিত এবং সমিতির অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় উপাচার্য সমিতির কার্যালয় ঘুরে দেখেন।

মাননীয় উপাচার্য সমিতির নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন মাননীয় উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন ও কার্যনির্বাহী সদস্য শামীম হোসাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ