আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন গঠন করতে হবে- ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

দেশচিন্তা ডেস্ক: ২৮ মার্চ (শনিবার) ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রায় শতাধিক সম্মানিত চিকিৎসকবৃন্দের সম্মানে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন গঠনের জন্য সম্মানিত চিকিৎসকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকনদের জীবনে রাসূল (সা.) এর জীবনাদর্শ ফুটিয়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি জোনের সম্মানিত পরিচালক এডভোকেট এসএম কামাল উদ্দিন, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ বাকী। আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত দাওয়াহ সম্পাদক ডা. নুর উদ্দিন তালুকদার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট স্পাইন সার্জন অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকন, অধ্যাপক ডা. শরীফুল ইসলাম ভুঁইয়া, ডা. এসএম বোরহান উদ্দিন প্রমুখ।

প্রোগ্রাম সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ন্যাশনাল ডক্টর ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি ডা. এমজি ফারুক হোসেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ