আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ডবলমুরিং থানার ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের উদ্যােগে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরিপূর্ণ মুসলিম হওয়ার শপথ নিন: মুহাম্মদ নজরুল ইসলাম
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আল-কুরআনে রোজা ফরজ করার বিধান যেভাবে এসেছে সেভাবেই ক্বিসাসের বিধান এবং কিতালের বিধানও এসেছে। সালাত কায়েমের মতোই দ্বীন কায়েমের বিধানও এসেছে। আল্লাহর ফরজ বিধান একাংশ মেনে অন্যটিকে অস্বীকার করার সুযোগ নেই। ইসলামের পূর্ণ অনুসরণের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়ার শপথ নিতে হবে আমাদেরকে। তাহলেই সিয়াম সাধনা সার্থক হবে।

৯ মার্চ (সোমবার) ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে উদ্যােগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল-কুরআন নাযিলের কারণে যেভাবে মাহে রমজান মহিমান্বিত হয়েছে সেভাবে বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের মাধ্যমে মাহে রমজানেই ইসলাম আন্তর্জাতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কাজেই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়সহ সর্বক্ষেত্রে দ্বীনের অনুসরণের মাধ্যমেই আমরা পরিপূর্ণ মুসলিম হওয়ার দাবি করতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মানবিক অধিকারের সর্বোচ্চ গ্যারান্টি একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে।

২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আমীর মুজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ