আজ : বুধবার ║ ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

সেইভ দ্যা হাঙ্গার পিপল এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: সামাজিক সংগঠন সেইভ দ্যা হাঙ্গার পিপল এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেইভ দ্যা হাঙ্গার পিপল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল নুর এবং পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ সোহেল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য ডাঃ সজিব তালুকদার, তারেক ইমতিয়াজ ইমতু, এডভোকেট হেফাজ উদ্দিন, ৩০ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইদুর রহমান সাঈদ, তানভির আহমেদ রিংকু, হাবিবুর রহমান হাবিব এবং ইব্রাহিম খলিল, মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সেইভ দ্যা হাঙ্গার পিপল প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ