আজ : মঙ্গলবার ║ ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সুস্থতা কামনায় বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে স্থানীয় মিয়াখান নগর মসজিদে গতকাল এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এম আই চৌধুরী মামুন এর সভাপতিত্বে নেতৃবৃন্দ জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এতে যথাক্রমে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য একে খান, ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির আহ্বায়ক এটিএম ফরিদুল আলম, থানা বিএনপি নেতা ফরিদুল হক লিটন, সৈয়দ তানভীর হায়দার, মোঃ আইয়ুব খান, মোঃ পারভেজ, সাবেক ১৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, হাজী মহিউদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ হাবিবুল্লাহ, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক নসুরুল্ল্যাহ খান নসু, আব্দুল আজিজ কালু, সদস্য সাইদুজ্জামান রনি, মোঃ শফিক চৌধুরী, মোঃ মিনহাজ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল সওদাগর, যুগ্ম আহ্বায়ক মোঃ জামশেদ, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার, হাজী বেলাল, বাবুল সওদাগর মোঃ জাকির, আব্দুল্লাহ মানিক, আব্দুল করিম, মোঃ নুরুল ইসলাম, মোঃ কামাল, মোঃ আজম, মোঃ সাগর, মোঃ আবু , মোস্তফা হুজুর, মোঃ ফয়সাল, বেলাল হোসেন জমাদার, আমির হোসেন, আব্দুল জলিল, মোঃ জাফর, মোঃ আব্দুস সালাম, মোঃ আলম সহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ