আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বান্দরবানে পুলিশের অভিযান, ইয়াবাসহ আটক কিশোর

দেশচিন্তা ডেস্ক: বান্দরবান প্রতিনিধি, প্রিয় চট্টগ্রাম: বান্দরবানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের বালাঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, রাতে কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় বালাঘাটা এলাকায় ওই কিশোরকে আটক করা হয়। তাকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। বান্দরবান জেলার পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, শহরে কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান চালানোর অংশ হিসেবে আমরা বালাঘাটা এলাকায় টহল দিচ্ছিলাম।

এসময় একজন কিশোরকে আটক করি, তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার হয়। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আমরা পুরোপুরি নির্মূল করতে না পারলেও যথাসাধ্য চেষ্টা করব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ