আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নেতাকর্মীদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্ত করতে হবে: মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)

দেশচিন্তা ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শীলকূপ ইউনিয়ন বিএনপির উদ্যেগে ৮মার্চ (রোববার) ডাঃ এর ইউনুসের সভাপতিত্বে বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদারের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোছাইনী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসাইন এম এ, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ফজলুল কাদের, বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমেদ, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার জাহাঙ্গীর আলম ও শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউনুছ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এই পবিত্র মাস আমাদের শিক্ষা দেয় ধৈর্য ধরতে, অন্যের কষ্ট বুঝতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আজকের এই ইফতার মাহফিল শুধু ইফতার করার অনুষ্ঠান নয়, এটি আমাদের পারস্পরিক ভালোবাসা, ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্ত করার একটি উপলক্ষ। বিগত সংসদ নির্বাচনে এই বাঁশখালী আসনের ফল আমাদের অনুকূলে না আসলেও আমার প্রতি আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা কোন দিনও ভুলবনা। হতাশ হওয়ার কোন কারণ নেই। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসা ও আস্থা সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় শীলকূপ ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আমি শীলকূপ ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীর কাছে একটি আহ্বান জানাতে চাই। আমরা যেন বিভেদ ভুলে একসাথে কাজ করি, সংগঠনকে আরও শক্তিশালী করি এবং মানুষের পাশে দাঁড়াই। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ