আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

‘ইহুদিদের বর্বরতার বিরুদ্ধে বিশ্বের পরাশক্তিরা নিশ্চুপ’

দেশচিন্তা ডেস্ক: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, সারা বিশ্বের মুসলিম উম্মাহর ওপর ইহুদিরা বর্বর হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে বিশ্বের অপরাপর পরাশক্তিরাও নিশ্চুপ। যেন মুসলিম নিধন বা হত্যাযজ্ঞের সমর্থন দিচ্ছে। জায়নবাদী ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ যৌথভাবে মুসলিম বিশ্বের ওপর যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামী এবং ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ওপর ধারাবাহিকভাবে যে হামলা ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।

সোমবার (২ মার্চ) চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার কাছে আমরা সকল শহীদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। আমরা একজন মুসলিম বেঁচে থাকলেও তাদের হামলার প্রতিরোধ গড়ে তুলবো। ইহুদি-খ্রিস্টানদের বর্বরতা বন্ধ ও কোরআনের বিজয় অপরিহার্য।

জামায়াতের এই নেতা বলেন, সারাদেশে সরকারি দলের রেপরোয়া সন্ত্রাসী কর্তৃক নির্বাচন পরবর্তী সহিংসতা চালাচ্ছে। পরাজিত দলের পক্ষ থেকে সহিংসতা অতীতে চোখে পড়লেও আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তা মুক্ত রাখতে সক্ষম হয়েছি। অথচ বিজয়ী দল প্রতিপক্ষ দলের কর্মীদের ওপর যেভাবে নগ্ন হামলা চালাচ্ছে তাতে দেশকে অস্থিতিশীল করার জন্য একশ্রেণির সুবিধাবাদীরা উঠেপড়ে লেগেছে। অবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় এর দায়ভার সরকারকে বহন করতে হবে। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, দেশব্যাপী চলমান নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক শিষ্টাচারের বিকল্প নেই।

তিনি বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার রক্তস্নাত বিপ্লবের পর একটি নতুন বাংলাদেশ নির্মাণের জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধ জাতি একটি সুন্দর ও সফল একটি বিরোধী দল দেশ বিনির্মাণে সক্ষম হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, জাতির ভাগ্য পরিবর্তন হয়নি। জাতিকে বিভক্তির জন্য দেশবিরোধী আধিপত্যবাদী শক্তি একের পর এক নীলনকশা বাস্তবায়নে তৎপর। জামায়াতে অসংখ্য ত্যাগ স্বীকার করে দেশকে এবং দেশের মানুষের জন্য মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। রাজনীতিতে সহনশীলতা এবং একে অপরকে মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রমজানের মূল শিক্ষা আল্লাহকে ভয় করে জবাবদিহিতার অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করা। রাজনৈতিক, প্রশাসনিকসহ সর্বস্তরের নেতৃত্বে মৌলিক এ গুণটি অর্জিত হলেই জনগণের আমানতদারিতা শতভাগ রক্ষিত হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, অধ্যাপক আহসানুল্লাহ ভুইয়া, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান ও অধ্যাপক জাফর সাদেক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ