আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

চবি ক্লাব (ক্যাম্পাস) এর ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস) এর ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, মাহে রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। এ মাস আমাদের সংযম, সততা, সহমর্মিতা, মানবিকতা ও ন্যায্যতার প্রশিক্ষণ দেয়। এ প্রশিক্ষণ তখনই ফলপ্রসূ হবে যখন বাকি ১১ মাসে এর প্রতিফলন হবে। তিনি বলেন, ধর্ম মানুষের কল্যাণে পালন করা হয়ে থাকে। কোনো ধর্মই মানুষকে অপকর্ম শেখায় না। উপাচার্য সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, মাহে রমজান আমাদের মাঝে ইসলামী সংস্কৃতি তৈরি করে। ইসলামী বিধান প্রশিক্ষণের মাধ্যমে উদযাপন করার জন্য মাহে রমজানের আগমন। কোরআন নাযিলের মাস হওয়ায় এ মাসের গুরুত্ব অনেক বেশি। এজন্য এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণ। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এজন্য রমজানকে শুধুমাত্র সেহরি-ইফতারের মধ্যে সীমাবদ্ধ না রেখে এ মাসের শিক্ষা ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। উপ-উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান।

ক্লাবের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

সভাপতির বক্তব্যে চবি ক্লাব (ক্যাম্পাস) এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আয়োজনে যারা সহায়তা করেছেন, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপাচার্য, উপ-উপাচার্যসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষকবৃন্দ, চবি ক্লাব (ক্যাম্পাস) এর কার্যকরী কমিটি ২০২৬ এর সদস্যবৃন্দ, অফিসারবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ক্লাবের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ