
দেশচিন্তা ডেস্ক: বোয়ালখালী উপজেলা ওমান প্রবাসী ব্যবসায়ী রবিউল হোসেন গোল্ডেন ভিসা প্রাপ্তিতে সংবর্ধনা অনুষ্ঠান গত ১৩ ফেব্রুয়ারি চরখিজিরপুর হাজী সাগর আলী জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি আবদুল মন্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল হক মেম্বার, হাজী আবুল কালাম মাস্টার, মোঃ ইউছুপ, খায়ের আহমদ, সিরাজুল হক, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, আবুল ফয়েজ, হাজী আবদুল মন্নান, আবুল মনছুর, মোঃ জাহাঙ্গীর আলম, আবদুর নুর, বদি আলম, মোঃ আলী, রফিক আহমদ, ফারুক বুলু, জালাল আহমদ, আবদুল মজিদ, আবু তৈয়ব প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জাফর আহমদ আলকাদেরী, হাফেজ শাকিল মাহমুদ জিদান।
পড়েছেনঃ ১৩










